বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ সাপাহারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কুবি ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ

ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যা বিচারের দাবিতে পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন

  • আপডেট সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৫০ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং গত ১৫ বছর পৈশাচিক ভাবে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের গুম, খুন, হামলা মামলা ও নির্যাতনের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। বুধবার ( ১৪ আগস্ট) জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যলয়ের সামনে অবস্থান কর্মসূচীতে যোগ দেয়। এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সোধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান মনি, সহ সভাপতি বাহাদুর সেখ, সহ সভাপতি মনির সেখ, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, সাংগঠনিক স্পাদক হাসিব জামাল খান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: নাদিম সেখ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ হাওলাদার, সদস্য সচিব আশ্রাফুল আলম সজল প্রমুখ।

এ সময় জেলা, উপজেলা ও পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন ছাত্র জনতার উপরে গুলি চালিয়ে হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে। অবিলম্বে তাদের এ দেশের মাটিতে বিচার করতে হবে। বিক্ষোভ মিছিল শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং যারা এই হত্যাকা- চালিয়েছে তাদের দ্রুত বিচারের দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park