বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ সাপাহারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কুবি ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ

পিরোজপুরের ইন্দুরকানী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২০ আগস্ট) সকালে পুরাতন ফেরিঘাট মাঠ সংলগ্ন এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন ইন্দুরকানী উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: হুমায়ুন কবির, সঞ্চালনা করেন সদস্য সচিব মো: জুয়েল রানা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক মোঃ আলমগীর হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা,জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আসিফ জামাল খান এছাড়াও বিভিন্ন উপজেলা থেকে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আলোচনা সভায় অংশ নেয়। আলোচনা সভা শেষে শহরে একটি আনন্দ র‌্যালি বের করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিগত দিনে আওয়ামী লীগের শাসনামলে বিএনপি’র নেতাকর্মীরা উন্মুক্ত পরিবেশে কোন সভা সমাবেশ করতে পারে নাই। তবে আওয়ামী সরকার পতনের পর তাদের কথা বলার অধিকার ফিরে এসেছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহবান জানান বক্তারা এবং এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন সহ সাধারণ মানুষের পাশে থাকার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park