সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জেলা প্রশাসকের ভূমিকায় কেন্দ্রের আগেই আন্দোলন প্রত্যাহার করেছে পিরোজপুর পবিস

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১০৫ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

গ্রামীণ বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)-পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) একীভূতকরণ সহ অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়ন এবং সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দুই দফা দাবী আদায়ের লক্ষ্যে সারা দেশের ন্যায় পিরোজপুর পবিস এর ডাকা গণপদত্যাগ ও গণছুটি কার্যক্রম প্রত্যাহার করা হয়েছে। এ কর্মসূচি প্রত্যাহারের কেন্দ্রীয় সিদ্ধান্ত আসার আগেই পিরোজপুর জেলা প্রশাসকের উদ্যোগে কর্মসূচি প্রত্যাহার করেছে পিরোজপুর পবিস এর কর্মকর্তা ও কর্মচারীরা।
পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, পবিস এর কর্মকর্তা-কর্মচারীদের কর্মসূচির বিষয়ে জানার পর তাৎক্ষণিকভাবে তাদের সাথে যোগাযোগ করেন। এ সময় আন্দোলনকারীদের সাথে কথা বলার পর তিনি তাদেরকে বুঝাতে সক্ষম হন যে সরকার পর্যাক্রমে তাদের দাবিগুলো বাস্তবায়ন করবে। এরপরই তারা আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেন তারা।
এদিকে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং পল্লী বিদ্যুৎ বোর্ডের নবযোগদানকৃত চেয়ারম্যান আন্দোলনকারীদের দাবিগুলো যৌক্তিক সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়ায় পবিস কেন্দ্রীয় বৈষম্য বিরোধী আন্দোলন তাদের দেশব্যাপী কর্মসূচি প্রত্যাহার করেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park