সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সাতক্ষীরায় রুমের দরজা বন্ধ করে অফিস করেন পাসপোর্ট অফিসের বিতর্কিত সহকারী পরিচালক উত্তম কুমার দেব

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১৫৫ বার পঠিত

আহাজ উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা সদ্য যোগদান করা পাসপোর্টের সহকারী পরিচালক উত্তম কুমার দেবের বিরুদ্ধে অফিসে চলাকালে রুমের দরজা ভেতর থেকে বন্ধ রাখার অভিযোগ উঠেছে। এঘটনাকে কেন্দ্র করে সেবা গ্রহীতাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে বৃহস্পতিবার (২৯ আগস্ট ) বেলা ১২ টার দিকে সাতক্ষীরা পাসপোর্ট অফিসে গিয়ে ঘটনার সত্যতা পায় গণমাধ্যম কর্মীরা।

এদিকে, গণমাধ্যমকর্মীদের উপস্থিতির বিষয়টি জানার শর্তেও প্রায় ঘন্টাখানেক অফিস রুমের দরজা বন্ধ রাখেন তিনি। পরবর্তীতে অফিস স্টাফদের মধ্যে একজন অনেক সময় দরজা ধাক্কা দেওয়ার এক পর্যায়ে তিনি দরজা খুলে বাইরে আসেন। সাংবাদিকরা গত এক সপ্তাহে সেবা গ্রহীতাদের সংখ্যা জানতে চাইলে উপ পরিচালক উত্তম কুমার সাংবাদিকদের জানান, কোন তথ্য দিতে পারবেন না । তিনি বলেন, কোন তথ্য নিতে হলে ঢাকা অফিসে যোগাযোগ করতে হবে। তাছাড়া এসময় তিনি অফিস কক্ষে সাংবাদিকদের প্রবেশে করতে দেন না।

সাতক্ষীরা পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা অমল চন্দ্র জানান, সকাল ১১ টার দিকে অফিস প্রধানের রুমের সামনে যাওয়ার পর রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখা যায়। অনেক চেষ্টা করেও তার সঙ্গে দেখা করা যায়নি। পাসপোর্ট হারিয়ে গেছে জিডি করে আসতে বলেছে, জিডি করার পরে অফিসের অন্য স্টাফরা বলছে জিডি হয়নি। সেবার নামে ভোগান্তিতে পড়েছে আমার মত শত শত সেবা গ্রহীতা।

আল আমিন নামে অপর এক সেবা গ্রহীতা জানান, তার জাতীয় পরিচয়পত্রের ত্রুটি আছে জানিয়ে বের করে দিয়েছেন পাসপোর্টের উপ পরিচালক উত্তম কুমার। সব ঠিক থাকার পরেও তার আবেদন জমা নিচ্ছে না দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

এ সকল বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ( সুরক্ষা সেবা বিভাগ) মোঃ মশিউর রহমান বলেন, চলতি সপ্তাহের রোববারে নারী সাংবাদিকের সঙ্গে সাতক্ষীরা পাসপোর্টের সহকারী পরিচালকের অশোভন আচারণের বিষয়ে অবগত রয়েছি। আজকের বিষয়টিও শুনলাম। এ সকল বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করাসহ বেশ কয়েকটি অভিযোগে জামালপুর থেকে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে গত রোববার (২৫ আগস্ট)যোগ দিয়েছেন সহকারী পরিচালক উত্তম কুমার দেব। যোগদানের প্রথম দিনেই পাসপোর্ট অফিসে সংবাদ সংগ্রহকালে তথ্য চাওয়ায় চ্যানেল টুয়েন্টিফোরের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়নাকে লাঞ্ছিত করেন পাসপোর্ট অফিস প্রধান উত্তম কুমার। এ ঘটনায় সংবাদ প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে। তাৎক্ষণিকভাবে জানতে পেরে গণমাধ্যমকর্মী আমিনা বিলকিস ময়নার কাছে ফোন দিয়ে দুঃখ প্রকাশ করেন পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জসিম উদ্দিন। তিনি ঘটনায় জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park