সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পিরোজপুর বিএনপি’র, একটি উপজেলা ও বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবি

  • আপডেট সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পূর্বের নাম জিয়ানগর ফিরিয়ে আনা এবং বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে বিএনপি’র নেতাকর্মীরা।
সোমবার (২ আগস্ট) দুপুরে জেলা বিএনপি’র আহবায়ক মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর কাছে স্মারকলিপি প্রদান করেন।
এ সময়ে জেলা বিএনপি’র সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু এবং যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা সহ বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বিএনপি নেতৃবৃন্দ উল্লেখ করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইন্দুরকানিতে খাল খনন কর্মসূচীতে অংশ নিয়েছিলেন। পরবর্তীতে ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর নির্বাচনী ইশতিহার অনুযায়ী ইন্দুরকানী থানাকে জিয়ানগর উপজেলায় রূপান্তরিত করেন। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করে ইন্দুরকানী নামকরণ করে। তাই ইন্দুরকানী উপজেলার নাম পরিবর্তন করে পূর্বের নাম জিয়ানগর করার দাবি পিরোজপুর জেলা বিএনপি’র।
আরেকটি স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের নাম একক কোন ব্যক্তির নামে হতে পারে না। তাই বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামকরণের দাবি করেন তারা।
জেলা প্রশাসক স্মারকলিপি দুইটি গ্রহণ করেন এবং তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park