বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ সাপাহারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কুবি ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ

গাছ থেকে আমড়া পাড়তে গিয়ে বিদ্যুতে পুড়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু, বিচ্ছিন্ন হয়ে গেছে এক হাত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৫ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

গাছ থেকে আমরা পড়ার সময় বিদ্যুতে পুড়ে মোহাম্মদ রাফি (১২) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রাফি পিরোজপুর শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী এবং দক্ষিণ শিকারপুরের মুসলিম পাড়ার শহিদুল ইসলাম শাহীন এর ছেলে। চার ভাইয়ের মধ্যে রাফি তৃতীয় ছিল।
বুধবার বিকেলে পিরোজপুর শহরের দক্ষিণ শিকারপুরের মুসলিম পাড়ায় টিএন্ডটি মসজিদের ছাদে এ দুর্ঘটনা ঘটে বলে জানান নিহত রাফির চাচা মোঃ মাসুম আকন।
মাসুম জানান, রাস্তার অপর পাশের গাছ থেকে আমড়া পাড়ার জন্য বিকেলে একা টিএন্ডটি মসজিদের ছাদে ওঠে রাফি। এরপর একটি লোহার রড দিয়ে গাছ থেকে আমড়া পাড়ার সময় তা সেখানে থাকা উচ্চ ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসে। এতে বিদ্যুতায়িত হয়ে রাফির বাম হাত পুড়ে বিচ্ছিন্ন হয়ে পাশে ছিটকে পড়ে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যের চিকিৎসা রাফিকে মৃত ঘোষণা করে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park