বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ সাপাহারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কুবি ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ

বেলুন উড়িয়ে বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)
সকাল পৌঁনে দশটায় জেলা শিল্পকলা একাডেমী থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার মিলনায়তনে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। মেলা প্রাঙ্গনে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক।

বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষ ও আইসিটি মোহাম্মদ সেলিম হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা জিএম রফিক আহম্মেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: নজরুল ইসলাম।

এসময় বক্তরা বলেন “বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ” স্লোগানকে সামনে বৃক্ষ দিয়ে আমাদের এ দেশকে সাজাই। বিভিন্ন ঝড় বন্যা ক্ষরা সহ প্রাকৃতিক দূর্যোগ থেকে এ বৃক্ষই আমাদের রক্ষার্থে সাহায্য করে। তাই আসুন বেশি করে বৃক্ষ রোপন করি স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি।

বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলায় বনজ ফলজ ঔষধি বৃক্ষের অর্ধশত স্ট্র্রল অংশগ্রহণ করে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park