বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ সাপাহারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কুবি ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ

লালপুরে ১৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ২ জন গ্রেপ্তার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭১ বার পঠিত

মাহাবুর রহমান
লালপুর (নাটোর)প্রতিনিধি:
নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ১৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। এসময় মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোর ৩.৪৫ মিনিটের দিকে উপজেলার চকবাদেকুল পাড়া নামক এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-১)রাজশাহীর বাঘা উপজেলার জোতকাদিরপুর গ্রামের মো. মুনছার আলীর ছেলে মো. জিয়া (৪৫)২) মো. আশরাফুল ইসলাম (২৭)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চকবাদেকুল পাড়া নামক এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে থানার পুলিশ। অভিযান চলাকালে থানার পুলিশ একটি কালো রংয়ের প্রাইভেট কার (ঢাকা মেট্রো- গ ১৯-৮৬১৪) সন্দেহ ভাজন ভাবে আটক করে তল্লাশিকরে । এসময় প্রাইভেট কারের ভিতরে থাকা ১৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মো. জিয়া (৪৫) মো. আশরাফুল ইসলাম (২৭) কে গ্রেপ্তার করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম আহমেদ ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে। দুপুরে তাদের আদালাতের মাধ্যমে কারাগারে প্রেরণ ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park