বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ সাপাহারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কুবি ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ

অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ শেষে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়েছে বিক্ষুব্ধ জনতা

  • আপডেট সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১২ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ডুমরিয়া নেছারিয়া আলীম বালিকা মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ফজলুল হক এর বিভিন্ন অনিয়ম ও অন্যায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে তার অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গনে ওই মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের অংশগ্রহণে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তারা বলেন, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অধ্যক্ষ ফজলুল হক মাদ্রাসায় অবৈধভাবে বেশ কয়েকটি নিয়োগ দিয়েছে। তিনি মাদ্রাসার বিভিন্ন অনিয়মের সাথে জড়িত থাকলেও, ওই প্রতিষ্ঠানের কোন শিক্ষক কিংবা কর্মচারী ভয়ে তার প্রতিবাদ করতে পারে নাই। তিনি প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদান করে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। তাই বিক্ষোভকারীরা অধ্যক্ষের সকল অপকর্মের সুষ্ঠ তদন্ত করে তাকে মাদ্রাসার অধ্যক্ষের পদ থেকে অপসারণের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park