বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ সাপাহারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কুবি ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ

জামায়াতে ইসলামী বাংলাদেশ পিরোজপুর জেলার নেতৃবৃন্দর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৭ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

দেশের রাজনৈতিক পট পরিবর্তন এবং ভবিষ্যত বাংলাদেশ বিনির্মান বিষয়ে জামায়াতে ইসলামী বাংলাদেশ পিরোজপুর জেলার নেতৃবৃন্দ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার রাতে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময়ে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী মো: জহিরুল হক, অধ্যক্ষ আব্দুল্লাহিল মাহমুদ, পৌর আমীর আব্দুর রাজ্জাক ও ছাত্র শিবিরের জেলা সভাপতি মেহেদী হাসান।

পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীম, সাধারন সম্পাদক এস. এম. তানভীর আহমেদ, সাবেক সভাপতি মাহামুদ হোসেন, গৌতম চৌধুরী, মুনিরুজ্জামান নাসিম, আতায়ে রব্বানী ফিরোজ, সহ সভাপতি খেলাফত হোসেন খসরু, সাবেক সাধারন সম্পাদক এস. এম. পারভেজ ও শিরিনাআফরোজ।

সভায় জামায়াতের কেন্দ্রীয় সুরা সদস্য ও পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ বলেন গত ১৫টি বছর স্বৈরাচারী আওয়ামী সরকার আমাদেরকে কোন সভা সমাবেশ করতে দেয়নি। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নামে মিথ্যা অভিযোগে মামলা দিয়ে প্রহসনের বিচারে তাদেরকে ফাঁসি দিয়েছে। আমাদের পাঁচশতাধিক নেতা-কর্মী শহীদ হয়েছেন, মিথ্যে গায়েবী মামলায় আসামী করা হয়েছে লক্ষাধিক নেতা-কর্মীকে।

তিনি আরো বলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ধর্ষণ, লুট ও হত্যার মিথ্যে অভিযোগ এনে তাঁকে সাজা দেওয়া হয়েছে। গত বছর কারাগার থেকে চিকিৎসার কথা বলে ঢাকার পিজি হাসপাতালে এনে তাঁকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। সরকারের কাছে তারা এ হত্যার বিচার দাবী করেন। তারা বলেন এদেশে থাকবেনা কোন বৈষম্য, অত্যাচার, অনাচার, লুটতরাজ, হত্যা, গুম ওখুন । বৈষম্য বিরোধীছাত্র-জনতার আন্দোলন তথা গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট লুটেরা সরকারকে এদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। এদেশে একটি দেশ প্রেমিক সরকার গঠন করতে হবে। এজন্য তারা সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-০১ আসনে সাঈদীর পুত্র সাবেক ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদীকে মনোনয় দিবে জামায়াত বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park