সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

চাকুরীচ্যুত বিডিআর সদস্যদের চাকুরীতে পুনঃবহাল করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

বিডিআর বিদ্রোহের নামে পরিকল্পিত ভাবে যে হত্যাকান্ড সংগঠিত করা হয়েছে তার সুষ্ঠ তদন্ত করে প্রকৃত দোষীদের বিচার এবং চাকুরীচ্যুত সকল বিডিআর সদস্যদের চাকুরীতে পুনঃবহাল করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে চাকুরীচ্যুত বিডিআর সদস্যরা। বৃহস্পতিবার বেলা ১১ টায় পিরোজপুর জেলা প্রসাশক এর কার্যলয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে চাকুরীচ্যুত বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা। মানববন্ধন শেষে জেলা প্রসাশকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেনে পিরোজপুর জেলার চাকুরীচ্যুত বিডিআর সদস্যরা। এসময় তারা বলেন, সেখ হাসিনা সরকার পরিকল্পিত ভাবে বিডিআর বিদ্রোহের মাধ্যমে নিরাপরাদ সেনা সদস্যদের হত্যা করে ভারতকে খুশি করেছে। বিডিআরকে ধ্বংস করাই ছিল তার একমাত্র লক্ষ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় পরিকল্পিত ভাবে হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত করে প্রকৃত দোষীদের বিচার এবং চাকুরীচ্যুত সকল বিডিয়ার সদস্যদের চাকুরীতে পুনঃবহাল ও কারাবন্দি বিডিআর সদস্যদের অনতিবিলম্বে মুক্তির দাবি করেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park