সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের সার্বিক সহযোগীতার আশ্বাস পিরোজপুরে দায়িত্বরত অধিনায়কের

  • আপডেট সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২০০ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের সার্বিক সহযোগীতা করবে বলে জানিয়েছেন পিরোজপুরে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর অধিনায়ক লে: কর্ণেল মোঃ আরিফুল ইসলাম (পিএসসি)। বৃহস্পতিবার (০৩ অক্টোবর) রাতে পিরোজপুর প্রেসক্লাবে বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাতকালে তিনি এ আশ্বাস দেন। লেফটেন্যান্ট কর্ণেল মোঃ আরিফুল ইসলাম এর সাথে মেজর জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম তানভীর আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় লে: কর্ণেল আরিফুল ইসলাম সাংবাদিকদের কাছ থেকে পিরোজপুরের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এছাড়া আসন্ন শারদীয় দূর্গা উৎসব নির্বিঘ্ন করতে বাংলাদেশ সেনাবাহিনী সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ সহযোগীতা করবে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সাংবাদিকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আসন্ন দূর্গা পূজা এবং সাম্প্রতিক পরিস্থিতিকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরণের গুজব ছড়াবে। তবে এসব গুজবের বিষয়ে সাংবাদিকদের সচেতন থাকার আহবান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park