সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ত্রিশালে অসহায় চা বিক্রেতাকে বসতভিটা থেকে উচ্ছেদের অপচেষ্টা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৫২ বার পঠিত

ইকবাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পোড়াবাড়ি বাজারের নিরিহ চা বিক্রেতা শফিকুল ইসলামের পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদ করার লক্ষ্যে নানাভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী শফিকুল এ প্রতিবেদককে জানায় প্রতিবেশী প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আলেক মাহমুদ গংরা প্রায় এক যুগ ধরে শফিকুলকে বসতভিটা থেকে উচ্ছেদের লক্ষ্যে তার পরিবারের উপর নানা অত্যাচার ও ঝুলুম নির্যাতন চালিয়ে আসছে। উল্লেখ্য- আলেক মাহমুদ ভূয়া দলীল দেখিয়ে বসতভিটার মালিকানা দাবী করে ২০১৭ সালের ডিসেম্বর মাসে গভীর রাতে ভাড়াটিয়া গুন্ডাপান্ডা নিয়ে দেশীয় অস্ত্রসস্ত্রে সংঘবদ্ধ হয়ে শফিকুলের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়। যাওয়ার সময় হামলাকারীরা পেট্রোল ছিটিয়ে চারটি বসতঘরে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনলেও কয়েকটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
এমতাবস্থায় উপজেলা প্রশাসন সরেজমিন তদন্ত শেষে টিন অনুদান দিয়ে ঘরগুলো পূণনির্মানের ব্যাবস্থা করে দেন। উল্লেখিত ঘটনার দিন শফিকুলের স্ত্রী কাজলী, মা ছাইমন নেছা ও বোন বেগম হামলাকারীদের মারপিটে মারাক্তকভাবে আহত হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন আছে। মামলা নং- ০৬/৪৬৫, তারিখ-০২/১২/১৭। আওয়ামীলীগ সরকারের পতনের পর শফিকের পরিবারের উপর আলেক গংদের চাপ কমলেও তারা গোপনে গোপনে বসতভিটা থেকে উচ্ছেদের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park