সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সোনাইমুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে ১ জন গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

সোনাইমুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে গত ০৫/০৮/২০২৪ ইং তারিখে নৃশংস হত্যাকান্ডে, অগ্নি সংযোগ, ভাংচুর, লুটপাট সহ সহিংসতা কর্মকান্ডে জড়িত ০১ জন আসামী গ্রেফতার।

নোয়াখালী জেলা পুলিশ সুপার জনাব মো: আব্দুল্লাহ আল ফারুক এর সার্বিক দিক নির্দেশনায়, জনাব নিত্যানন্দ দাস, সহকারী পুলিশ সুপার, চাটখিল এর তত্ত্বাবধানে এবং জনাব মোহাম্মদ মোরশেদ আলম, অফিসার ইনচার্জ, সোনাইমুড়ী থানা, নোয়খালী এর নেতৃর্ত্বে এসআই(নিরস্ত্র) মুহাম্মদ কাওসারুজ্জামান পিপিএম সঙ্গীয় ফোর্সসহ সোনাইমুড়ী থানার মামলা নং-০২, তারিখ-১৫/০৮/২০২৪ খ্রিঃ, ধারা-১৪৭/ ১৪৮/ ১৪৯/ ১৮৬/ ১৫২/ ৩০৭/ ৩৩২/ ৩৩৩/ ৩৫৩/ ৩০২/৩৭৯/৩৮০/৪৪০/৪৩৬ ধারা তৎসহ ১৫(১)(ধ) 25-D, The Special Powers Act 1974 তদন্তকালে অদ্য ০৯/১০/২০২৪ ইং তারিখ রাত ০০.৩০ ঘটিকার সময় সোনাইমুড়ী বাইপাস বাসস্ট্যন্ড এলাকায় অবস্থানকালে বিশ্বস্ত সোর্সের মাধ্যমে সংবাদ পান অত্র মামলার ঘটনার সহিত জড়িত আসামী মোঃ ইব্রাহিম খলিল (৩২) সোনাইমুড়ী বাজার এলাকায় অবস্থান করিতেছে। উক্ত সংবাদ পাইয়া বাদী সঙ্গীয় অফিসার ফোর্সসহ ইং ০৯/১০/২০২৪ ইং তারিখ রাত ০১.১৫ ঘটিকার সময় সোনাইমুড়ী বাজারে পৌছামাত্র উল্লেখিত আসামী পুলিশের উপস্থিতি টের পাইয়া দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে বাদী সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় উক্ত আসামীকে গ্রেফতার করা হয় এবং জিজ্ঞাসাবাদে সে ও পলাতক আসামী পরস্পর যোগসাজশে গত ০৫/০৮/২০২৪ তারিখ অনুমান ১৫:১৫ ঘটিকার সময় সোনাইমুড়ী থানায় অতর্কিত আক্রমন করিয়া থানা হইতে অস্ত্র গুলি লুটপাট, অগ্নি সংযোগ, গুলি বর্ষণ, পুলিশ সদস্যদের হত্যা ও আহত সহ থানায় অগ্নি সংযোগ করিয়া সরকারী সম্পত্তির ক্ষতিসাধন ও অর্ন্তঘাতী কার্যকলাপের সাথে জড়িত আছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীকে থানা হতে লুটপাটকৃত অস্ত্র গুলি সংক্রান্তে ব্যাপক জিজ্ঞাসাবাদে একপর্যায়ে আসামী স্বীকার করে যে, সে ও অত্র মামলার পলাতক আসামীর সহায়তায় গত ০৫/০৮/২০২৪ ইং তারিখে থানা হতে বিভিন্ন অস্ত্র গুলি লুটপাট করিয়া লুটপাটকৃত গুলি সোনাইমুড়ী থানাধীন পৌরসভা ০৩নং ওয়ার্ডস্থ পাপুয়া সাকিনে আমিন উদ্দিন বেপারী বাড়ীর ফয়সালের বসত ঘরের ভিতরে গুলি রাখিয়াছে। ধৃত আসামীর নিকট হইতে উক্ত তথ্য পাইয়া তৎক্ষনাৎ এসআই মুহাম্মদ কাওসারুজ্জামান পিপিএম সঙ্গীয় ফোর্সসহ সোনাইমুড়ী থানাধীন পৌরসভা ০৩নং ওয়ার্ডস্থ পাপুয়া সাকিনে আমিন উদ্দিন বেপারী বাড়ীর ফয়সালের বসত ঘরে ইং ০৯/১০/২০২৪ তারিখ রাত ০৩.০০ ঘটিকার সময় সময় বর্ণিত ঘটনাস্থলে পৌছিয়া ধৃত আসামী মোঃ ইব্রাহিম খলিল (৩২) এর প্রদত্ত স্বীকারোক্তি, তাহার দেখানো ও শনাক্তমতে ঘটনাস্থল ফয়সালের বসত ঘরের মধ্যম কক্ষে কাঠের আলমিরার ভিতর হইতে (ক) ০৫ টি ১২ বোর শর্টগানের কার্তুজ যাহার মধ্যে ০৪ টি সাদা রংয়ের রাবার বল কার্তুজ ও যাহাদের পিছনে ধাতব অংশে ইংরেজীতে *১২* খোদাই করা লেখা আছে এবং অপরটি সবুজ রংয়ের লীড বল কার্তুজ যাহার লোহার পিছনের দাতব অংশে ইংরেজীতে -১২- খোদাই করা লেখা আছে, (খ) ০৩ টি ৩৮ এমএম শর্ট রেঞ্জ টিয়ার গ্যাস সেল, উক্ত আলামত সমূহে সবুজ রংয়ের কার্তুজ ব্যতিত সকল আলামতে ইংরেজীতে BANGLADESH POLICE লেখা দৃশ্যমান, এসব উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পুর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। গ্রেফতারকৃত আসামী মোঃ ইব্রাহিম খলিল (৩২), পিতা- মৃত ছেরাজুল হক, মাতা- রেহানা বেগম, সাং- সোনাইমুড়ী (নুনু মেম্বার ব্যাপারী বাড়ী), ০৫নং ওয়ার্ড, সোনাইমুড়ী পৌরসভা, থানা- সোনাইমুড়ী, জেলা- নোয়াখালী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park