সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল

  • আপডেট সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৪২ বার পঠিত

হেলাল উদ্দিন, স্টাফ রিপোর্টার :

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে  গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশিরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

ইমরান হোসেন শিশির, গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের সাফাইশ্রী গ্রামের আব্দুর রশিদ মাস্টারের ছেলে। তিনি বর্তমানে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্বে আছেন।

এ বিষয়ে বিএনপি গাজীপুর জেলা সভাপতি ফজলুল হক মিলন বলেন , আমি এলাকায় ছিলামনা।আমি কালীগঞ্জ থেকে পাঁচ দিন পরে পূজা উৎসব থেকে আসছি।আমি কিছুক্ষণ আগে ঢাকায় ঢুকলাম। আমি এখনো চিঠিটা হাতে পাইনাই। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ছিলো কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা আমার নলেজে নাই। আমাকে এসব বিষয়ে কিছুই জানায়নি। পরে তিনি ফোন রেখে দিয়েছে।

গতকাল রোববার (১৩ অক্টোবর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বার্তায় অব্যহতির এ তথ্য জানা যায়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির রোববার এই সিদ্ধান্ত অনুমোদন করেছে।

বার্তায় উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশিরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

সাম্প্রতিক, গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. ইমরান হোসেন শিশিরের বিরুদ্ধে প্রবাসীর মেয়েকে (২৭) বিয়ের প্রলোভনে দিনের পর দিন ধর্ষণের অভিযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

অভিযোগের ভিডিও সাক্ষাৎকারে ভিকটিম বলেন, ইমরান হোসেন শিশিরের সঙ্গে ছয় বছর আগে পরিচয় হয়। পরে প্রেমের সম্পর্ক হয়। সেই সূত্র ধরে বিয়ের প্রলোভনে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে শারীরিক সম্পর্ক করেছেন শিশির। গত ছয় বছরে তারা একসঙ্গে কক্সবাজারসহ বিভিন্ন রিসোর্ট এবং ভারতে ঘুরতে নিয়ে যান। ওই সময়ে আবাসিক হোটেল ও বিভিন্ন রিসোর্টে অবস্থানকালীন একান্ত ভিডিও এবং খুবই ঘনিষ্ঠ কিছু স্থিরচিত্র সাংবাদিকদের কাছে হস্তান্তর করেন।

সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাপাসিয়া উপজেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা জানান, শিশির এর অব্যহতির বিষযটি ফেইসবুক থেকে জানতে পারছি।তিনি বলেন, এ বিষয়ে শিশির এর সাথে কথা বলেন।

ইমরান হোসেন শিশিরের মুঠোফোনে চেষ্টা করে ফোন বন্ধ পাওয়া গেছে। গাজীপুর জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনি ফোন ধরেননি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park