সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নীলফামারীতে পানি উন্নয়ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৯৯ বার পঠিত

মোঃ আল আমিন ইসলাম
নীলফামারী প্রতিনিধিঃ

গত ০৮ ই অক্টোবর নীলফামারীর ডিমলায় পানি উন্নয়ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপর বুড়ি তিস্তা জলাশয়ের অবৈধ দখলদারের হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে ১৪ই অক্টোবর ২০২৪ ইং রোজ সোমবার দুপুর ১ঃ৩০ মিনিটে। ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশন রংপুর কেন্দ্রের আয়োজনে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন পানি উন্নয়ন বোর্ডের রংপুর জোনের নির্বাহী প্রকৌশলী,উপবিভাগীয় প্রকৌশলী সহো শাখার সকল কর্মকর্তা ও কর্মচারীরা। ও সময় বক্তব্য রাখেন উত্তর অঞ্চলের রংপুর পানি উন্নয়ন বিভাগের প্রধান প্রকৌশলী মাহবুবুর রহমান। তত্ত্বাবধায়ক প্রকৌশলী রংপুর সার্কেল এর আহসান হাবীব রংপুর সার্কেল-২ মিজানুর রহমান। ঠাকুরগাঁও সার্কেলের প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র সরকার। নীলফামারী বাপাউয়ের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান, ডালিয়া ডিভিশনের অমিতাভ চন্দ্র।
তারা বলেন তিস্তা শেষ প্রকল্পের কমান্ড এলাকার পুনর্বাসন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ডিমলা ও জলঢাকা এলাকার ১হাজার ২শত ১৭একর আয়তন জলাধরের মধ্যে প্রথম ধাপে ৬৬৭ একর জলাধার পুনঃখনন করা হবে। লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজ হলে জলাধারের পানি ব্যবহার করে ৫ হাজার ৫ শত একর জমিতে আমন ও বোড়ো মৌসুমে কৃষকের পানি সরবরাহ করা সম্ভব হবে। যার ফলে প্রতি বছর প্রায় ২৬ হাজার মেট্রিক টন ফসল উৎপাদন সম্ভব। যার বাজার মূল্য ৭২ কোটি টাকা এছাড়াও ভূ- উর্বর প্রতিটি নির্দেশন পদ্ধতিতে ব্যবহার হওয়ার প্রতিবছর অতিরিক্ত ফসল উৎপাদন বাবদ ১২ কোটি টাকা জ্বালানি বাবদ ২ কোটি ২০ লক্ষ টাকা এবং সার বাবদ প্রায় ১ কোটি ৩০ লক্ষ টাকা সহ প্রতিবছর প্রায় ১৫ কোটি ৫০ লাখ টাকা সাশ্রয় হবে। কিন্তুু উক্ত রেজাল্ট শুকনো জায়গায় অবৈধ অনুপ্রবেশ ও দখলদারের কারণে প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। বক্তারা আরো বলেন আগে বহুবার আমাদের উপর হামলা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়ি সহ সরঞ্জাম পুড়িয়ে দিয়েছে এ নিয়ে ৯ টি মামলাও হয়েছে। প্রকল্পের কাজ শুরু করতে গত ৮ ই অক্টোবর সকালে ডিমলার কেয়ার বাজারে পুনরায় আলোচনায় বসলে তারা অতর্কিতভাবে হামলা শুরু করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মানববন্ধন শেষে আইনবিরোধী কর্মকান্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে নীলফামারী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন
পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park