সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ছিনতাইকারী সন্দেহে’ গণপিটুনি দিয়ে অটোরিকশা চালককে হত্যা, আটক ৫।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৬৭ বার পঠিত

মোঃ হেলাল উদ্দিন, স্টাফ রিপোর্টার:

গাজীপুরের টঙ্গীতে ‘ছিনতাইকারী সন্দেহে’ গণপিটুনি দিয়ে এক অটোরিকশা চালককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অপর একজন আহত হয়েছে।

গতকাল বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সাব্বির হোসেন (১৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার আলিয়াবাদ গ্রামের জাকির হোসেনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে দত্তপাড়া লেদুমোল্লাহ রোডে ভাড়া বাসায় থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

আহত মেজবাহ উদ্দিন (৩৫) টঙ্গীর এরশাদনগর এলাকার মিজান শেখের ছেলে।

আজ সকালে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমদ জানান, এ ঘটনায় পাঁচজন আটক করা হয়েছে।

নিহতের স্বজনরা জানায়, সাব্বির প্রতিদিন বিকেলে অটোরিকশা নিয়ে বের হয়ে রাত ১১টার মধ্যে ঘরে ফিরতেন। প্রতিদিনের মতো বুধবার বিকেল ৪টার দিকে বের হয়ে যান। রাত সাড়ে ১০টার দিকে দত্তপাড়া দিঘীরপাড় থেকে তিনজন যাত্রী নিয়ে তিন টঙ্গী পূর্ব থানার দিকে যান। পথে হকের মোড় কোকলা গেইটের সামনে পৌঁছা মাত্র অজ্ঞাত ১০-১২ জন তার অটোরিকশার পথরোধ করে এবং ছিনতাইকারী সন্দেহে যাত্রীসহ তাকে মারধর করতে শুরু করে।

তারা সাব্বির ও অটোরিকশার এক যাত্রী মেজবাহকে বেধে বেধড়ক পিটুনি দেয়।

পুলিশ জানায়, টঙ্গী পূর্ব থানার এসআই সফিউল ইসলাম আহত দুজনকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। থানায় নেওয়ার সময় তাদের শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে পুনরায় একই হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১টার দিকে সাব্বির মারা যান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park