সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বিএনপি গণমানুষের দল : নুরুল ইসলাম নয়ন।

  • আপডেট সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৭০ বার পঠিত

মোঃ আরাফাত হোসেন:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপি জনগনের স্বার্থে রাজনীতি করে। বিএনপি গত ১৬ বছর ধরে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছিল। নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার অন্য কোন পথ বিএনপি চিন্তা করে না। দলটি জনগনের জন্য রাজনীতি করে। বিএনপি জনগনের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে চায়। সমষ্টিগত সুখময় ও কল্যাণকর বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য।

সোমবার, ২১ অক্টোবর ২০২৪, নীলফামারি জেলার ডোমার উপজেলার বিভিন্ন প্রান্তে ‘ধানের শীষ’ সম্বলিত লিফলেট এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে এক পথসভায় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এসব কথা বলেন।

তিনি বলেন, এদেশের ছাত্র, শ্রমিক, মেহনতি মানুষ গত তিনটা নির্বাচনে ভোট দিতে পারে নাই। ভোট দেওয়ার আশায়, সুষ্ঠু নির্বাচনের আশায় ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছে তারা। ছাত্র-জনতার সম্মিলিত অভ্যুত্থান হাসিনা পালিয়েছে।

যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন আরও বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, দেশের স্বাধীনতা সুরক্ষার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাঁর পুরো জীবনটাই বিলিয়ে দিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের নারীদের জন্য যা করেছেন পৃথিবীর আর কোনো দেশে কেউ এরকম করেনি।

তিনি আরও বলেন, আমরা অন্যায়-অবিচারমুক্ত, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে চাই।। ফ্যাসিস্ট অপশক্তি বিদায় নিয়েছে, কিন্তু দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ এবং টেন্ডারবাজরা যদি আবারও মাথা চাড়া দিয়ে উঠতে চায় তাহলে শতসহস্র শহীদের আত্মদান বৃথা যাবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের কঠোর বার্তা স্বৈরাচারের দোসরদের আশ্রয় দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ। কোন প্রকার লুটপাট চাঁদাবাজিতে জড়িয়ে পড়া যাবেনা। মানুষের জন্য নিবেদিত, মানুষের প্রতি ভালবাসার হাত প্রসারিত করে দাঁড়াতে হবে। মনে রাখতে হবে, বিএনপি গণমানুষের দল।

এসময় জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ- সভাপতি (রংপুর বিভাগ) এবং রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল ইসলাম নাজু, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান পলাশ, নীলফামারি জেলা যুবদলের সভাপতি এএইচএম সাইফুল্লাহ রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাত চৌধুরীসহ সংশ্লিষ্ট উপজেলা আহবায়ক এবং সদস্য সচিবসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park