সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

স্বাধীন দেশে পরাধীন ছিল জনগণ: যুবদল সাধারণ সম্পাদক

  • আপডেট সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৭৫ বার পঠিত

আরাফাত জয় :

ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগের অত্যাচার-নির্যাতনে দেশের বিচারকরাও দেশত্যাগে বাধ্য হয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তিনি বলেন, সাংবাদিক সাগর-রুনি থেকে শুরু করে এমন কোনো পেশার মানুষ নেই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাত থেকে কেউ রেহাই পেয়েছে।

মানুষের স্বাভাবিক জীবনকে ধবংস করে দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা। স্বাধীন দেশে পরাধীন ছিল জনগণ। গত ১৭ বছরে বিএনপির অগণিত নেতা-কর্মীদের ওপর ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্যাতনের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না।

রবিবার, ২০ অক্টোবর২০২৪, নীলফামারি ও সৈয়দপুর রাজনৈতিক জেলা আয়োজিত দিকনির্দেশনামূলক যৌথ কর্মীসভায় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এসব কথা বলেন।

‘আমরাই গড়ব আগামীর স্বপ্নের বাংলাদেশ’-স্লোগান সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিকনির্দেশনামূলক এই যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, ফ্যাসিস্ট মাফিয়া সরকার ১৭ বছরে দেশকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। গত ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার খুনি সরকারের পতনের পথ সেই অত্যাচারীরা নিজেরাই এলাকা থেকে পালিয়ে গেছে। এটা থেকেই বোঝা যায়, তারা কী পরিমাণ অত্যাচার-নির্যাতন করেছে মানুষের ওপর।

দল ভারি করার জন্য ফ্যাসিস্টের দোসরদের আশ্রয় দেয়া যাবেনা। যারা দিবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কেউ কোন অবস্থাতেই মোটরসাইকেলের শোভাযাত্রা করা করতে পারবে না। লুটপাট, চাঁদাবাজিতে জড়িয়ে পড়া যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা ‘জিরো টলারেন্স’ দেখাব এখানে।

গণ-অভ্যুত্থানের মাহাত্ম্যকে সফল করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আরও আন্তরিক হতে হবে বলেও জানান নয়ন।

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে নয়ন বলেন, সব রাজনৈতিক, মিথ্যা, সাজানো মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গুম-খুনের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

এসময় যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park