
মোঃ আরাফাত হোসেন:
আজ বিএনপির যুবসংগঠন জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকা। ১৯৭৮ সালের ২৭ অক্টোবর স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক, আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের স্থপতি, বিএনপির প্রতিষ্ঠা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম মেধা-মনন-প্রজ্ঞার সমন্বয়ে যুবদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই মানুষের কল্যাণে, তাদের সুখে-দুঃখে নিবেদিত থেকেছে সংগঠনটি। দেশের সকল দূর্যোগ-দূর্বিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যুবদল। স্বৈরাচার এরশাদ বিরোধী গণঅভ্যুত্থান, ৯৬’র স্বৈরাচার হাসিনা পতন আন্দোলন, ১/১১ কালো সরকার বিরোধী আন্দোলন ও ২৪’র গণঅভ্যুত্থান যুবদলের ভূমিকা ছিল অগ্রণী। নিঃসন্দেহে বলা যায় এদেশের সৌরভের গৌরবের ইতিহাসের অংশ যুবদল।
ইতিহাস, ঐতিহ্য ও সাফল্যের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই সমুজ্জ্বল দিনটিতে ভোরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু করে সংগঠনটি। এরপর সকাল ১১ টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের সমাধিতে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয় এবং শহীদ জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। ফুলেল শ্রদ্ধা নিবেদনের এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় যুবদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এবং যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক ও সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েলসহ যুবদল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের অগণিত নেতাকর্মী অংশগ্রহন করে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করে যুবদল। এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই গৌরবময় দিনে গভীর শ্রদ্ধার সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের কর্মময় বর্ণিল স্মৃতি স্মরণ করে, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় পরিচালিত ঐক্যবদ্ধ যুবদলের দেশ ও দেশের বাইরের সকল নেতাকর্মীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, যুবদল বাংলাদেশের সর্ববৃহৎ যুবসংঠন। প্রতিষ্ঠার পর থেকেই গৌরবে সৌরভে মহিয়ান যুবদল। এ দেশের কল্যাণে ব্রত সংগঠনের প্রতিটা নেতাকর্মী। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সাম্য মানবিক এবং সমষ্টিগত সুখময় ও কল্যাণকর বাংলাদেশ বিনির্মানই যুবদলের লক্ষ্য।
৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আলোকিত দিনে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের বর্ণিল কর্মময় জীবন স্মরণ করে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ভালবাসায় বেড়ে ওঠা যুবদলের প্রতিটি নেতাকর্মীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, একটি সুন্দর, সাম্য ও কল্যাণকর বাংলাদেশ গঠনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যে পরিকল্পনা গ্রহণ করেছেন তা বাস্তবায়ন করবে যুবদল।