সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

র‍্যাব-১০ কর্তৃক অপহরন মামলার আসামি রাজধানীর যাত্রাবাড়ী হতে গ্রেফতার।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

অপহরণ মামলার আসামী শোভন (২৫) রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় র‍্যাব-১০ কর্তৃক গ্রেফতার।

গত ১১/০৩/২০২৫ তারিখ সকাল অনুমান ০৭.০০ ঘটিকায় ভিকটিম (১৭) তার রাজধানীর মুগদাস্থ পিতার বাসা হতে হাটতে বের হলে আসামী মোঃ তানজিল হাসান শোভন (২৫) বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে অপহরণ করে নিয়ে যায়।

উক্ত ঘটনায় ভিকটিম (১৭) এর বাবা বাদী হয়ে ডিএমপি, ঢাকার মুগদা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত মামলায় জড়িত আসামীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৬/০৪/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৭.২০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী বড় মাদ্রাসা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ডিএমপি, ঢাকার মুগদা থানার মামলা নং- ২২, তারিখ- ১৫/০৩/২০২৫ খ্রি., ধারা- ৭ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, (সংশোধনী ২০০৩) এর এজাহারনামীয় আসামী মোঃ তানজিল হাসান শোভন (২৫), পিতা- মৃত রুস্তম আলী, সাং- পাটেরবাগ রোড, দনিয়া, থানা- কদমতলী, জেলা- ঢাকা’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park