বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঠিকাদার সমিতির নব-নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানালেন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২৬০ বার পঠিত

মোঃ আরাফাত হোসেন:

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঠিকাদার সমিতির নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী।

নব-নির্বাচিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহিদুর রহমান দিপু সরকার, সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মহসিন মোল্লা এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন কুদ্দুস মোল্লা। তাদের নেতৃত্বে সংগঠনটি আরও সুসংগঠিত ও কার্যকর হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট মহল।

অধিদপ্তরের চিফ ইন্জনিয়ার নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন এবং বলেন, “সরকারি প্রকল্প বাস্তবায়নে ঠিকাদার সমিতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবগঠিত কমিটি পেশাদারিত্ব ও স্বচ্ছতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করবে বলেই আমরা আশাবাদী।”

নবনির্বাচিত নেতারা সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা সদস্যদের স্বার্থ রক্ষার পাশাপাশি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উন্নয়নেও সচেষ্ট থাকবেন।

এ সময় অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানটি প্রাণবন্ত এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park