
রানা মাহমুদঃ
ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এবং কেরাণীগঞ্জ মডেল এলাকায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা র্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা আদায়।
প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সবধরনের অপরাধীকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়া প্রতারণা ও জালিয়াতি দমন র্যাবের একটি গুরূত্বপূর্ণ ও চলমান অভিযান। র্যাবের এই অভিযান দেশের সকল মহলে প্রশংসিত হয়েছে ।
এরই ধারাবাহিকতায় গতকাল ২৮/০৭/২০২২ খ্রিঃ তারিখ সকার ১০:০০ ঘটিকা হতে ১৮:০০ ঘটিকা পর্যন্ত র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবু হাসান ও র্যাব-১০ এর সমন্বয়ে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ ও কেরাণীগঞ্জ মডেল থানাধীন এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। এসময় ভ্রাম্যমাণ আদালত ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ ও কেরাণীগঞ্জ মডেল এলাকায় বিএসটিআই এর অনুমোদন ব্যতীত বিভিন্ন মালামাল বিক্রয়ের অপরাধে ১। মোঃ শফিক উদ্দিন, প্রোপাইটার: এ আর ফুড প্রোডাক্ট আর্টিফিশিয়াল ফ্লেভার্ড ড্রিঙ্কস (লেমন, অরেঞ্জ, আইস ললি,ড্রিন্কো) ভাওয়ারভিটি, কেরানীগঞ্জ মডেল ঢাকা’কে নগদ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা করে, ২। মোঃ হুমায়ুন কবির, পিতা: মোঃ কামাল উদ্দিন, প্রোপাইটার: গ্রী স্টার কেমিক্যাল কোম্পানি, ভাওয়ারভিটি, আব্দুল্লাহপুর, কেরানীগঞ্জ, ঢাকা’কে নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করে ও ৩। মোঃ আরিফ (৩৩), পিতা: মোঃ সেলিম খান, প্রোপাইটার: রুট ইলেকট্রিক্যাল ম্যানুফ্যাকচারিং কোং, আতাশুর কেরানীগঞ্জ মডেল, ঢাকা’কে নগদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা বিএসটিআই এর অনুমোদন ব্যতীত ও মেয়াদ উর্ত্তীণ মালামাল বিক্রয় করে আসছিল।