বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূঞাপুরে কুটির শিল্প মেলার আড়ালে লাখ লাখ টাকার অবৈধ লটারি বাণিজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ভয়ংকর প্রতারক চক্রের ফাঁদ; কুমিল্লায় প্রবাসী ব্যবসায়ীর কয়েকশো কোটি টাকার সম্পদ আত্মসাৎ ও হত্যা কালীগঞ্জে ক্লিনিকে হামলা, মালিকসহ আহত ৩; জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় এজাহার নওগাঁয় ডিবি পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজার গাছসহ আটক ২ ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৩৪ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৫৪ ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে চিকিৎসাধীন ৯৮ সালথায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর ‎ -বিমানমন্ত্রী ‎ কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার কুমিল্লায় গত দুই দিনে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার

মোকামতলায় পুলিশের চেকপোস্টে ৩ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

  • আপডেট সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২৩০ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার

বগুড়া জেলা পুলিশের শিবগঞ্জ থানাধীন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি অভিযানে ৩ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
অদ্য ০১ আগস্ট ২০২৫ খ্রিঃ তারিখ রাত ১২টা ৫ মিনিটে (০০:০৫ ঘটিকায়), বগুড়ার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামে মীর & রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে স্থাপিত চেকপোস্টে তল্লাশিকালে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটক করা হয় তিন জন মাদক পাচারকারীকে।
গ্রেফতারকৃতরা হলেন:
১। কুরাইশ আহম্মেদ (২৫), পিতা – মোঃ ইসরাইল মিয়া, মাতা – মোছাঃ মনজুয়ারা বেগম, সাং – চর পশ্চিম ধনীরাম, থানা – ফুলবাড়ী, জেলা – কুড়িগ্রাম।
২। মোঃ রাজু মিয়া (৩২), পিতা – মৃত আবুল বাশার, মাতা – মৃত ভানু মতি, সাং – সাতপাটকি মহেন্দ্রনগর, থানা ও জেলা – লালমনিরহাট।
৩। মোঃ আঃ রাজ্জাক (২১), পিতা – মোঃ মোকছেদুল হক, মাতা – মোছাঃ রোজিনা বেগম, সাং – বস্তি খাটামারি, থানা ও জেলা – লালমনিরহাট।
তাদের কাছ থেকে মোট ৩ (তিন) কেজি মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়।
এ বিষয়ে শিবগঞ্জ থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকবিরোধী অভিযানে এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছে স্থানীয় জনসাধারণ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park