
পার্বতীপুর থেকে মোঃ মোক্তারুজ্জামান মোক্তার :
পার্বতীপুরে বউয়ের খপ্পরে আছরা বেওয়া (৮৭) গত ১ ও ২ সেপ্টেম্বর দু’দিন ধরে ঘর থেকে বাড়ির গেটের বাহিরে মানবতার দিন কাঁটার অভিযোগ পাওয়া গেছে, জানা গেছে, পার্বতীপুর উপজেলার ২ নং মম্মথপুর ইউনিয়নের চাকলা বাজারের চকীদার পাড়া গ্রামের মৃত এছাহাক আলী সরদারের স্ত্রী আছরা বেওয়া (৮৭ ) গত ১ সেপ্টেম্বর রাত ২ টায় বাড়ি থেকে টেনে হেঁচড়ে গেটের বাহিরে বের করে দেয় তার ছেলের স্ত্রী রীনা ( ৪৫) ও তার সহযোগীরা। জানা গেছে, উপজেলার মম্মথপুর ইউনিয়নের চাকলা বাজার চকীদার পাড়া গ্রামের মৃত এছাহাক আলী সরদারের ছেলে মৃত আলতাফ মাহামুদ কে তার বোন আছমা খাতুন মায়ের আশ্রয়ের জন্য সাত শতক জমি হেবা করে দেন। আলতাব মাহমুদের মৃত্যুর পরে তার স্ত্রী রিনা বেগম জায়গাটি বিক্রি করে দেয় সৈয়দপুরের লাবলী বেগম (৫০) এর কাছে। গত ১ সেপ্টেম্বর রাত দুইটার দিকে কিল-ঘুষি মেরে পুলিশের সহযোগিতায় ঘর থেকে বের করার কথা জানান ভূক্তোভূগী আছরা বেওয়া (৮৭) । তিনি বলেন, আমার সব কিছুই ঘর থেকে বের করে দিয়েছে যেমন, খাট,তোষক, চেয়ার ,আলনা,হাঁড়ি-পাতিল, ক্যাথা,বালিশ, শব এবং বস্তা বাঁধা কাপড় ইত্যাদি। এ ঘটনায় এলাকাবাসীরা মনে করছেন এভাবে বৃদ্ধ মহিলা কে মধ্যে রাতে ঘর থেকে বের করা মানবিকভাবে ঠিক হয়নি। এরা হলেন, মজনু (৩৮) , মোসলেম ( ৪৫), আজিজার ( ৬৫) , আসমা (৪২), আরুফা (৪৫), মোরেজা লাইলী (৬০ ) , লাবনী (৪৫) প্রমূখ। এ বিষয়ে ঐ এলাকার মেম্বার বলেন, আমি বিষয়টি জানি তবে রাতে বাড়ির গেটের বাহিরে না থেকে ওনার ভাই ও মেয়ে রয়েছে তাদের এক জনের কাছে আপাতত থাক বলে জানান। এই নিয়ে উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন কে জানা হলে, তিনি বলেন আপনারা আপাতত কারো কাছে রাখেন আমি আগামীকাল পরিদর্শন করে ওনার আশ্রামে একটা ঘর দেবার কথা জানান। এ ঘটনাটি জানতে পেরে সরজমিনে পরিদর্শন করেন , আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার (আসকের) পরিচালক এমএ মজিদ সরকার, তিনি অত্যন্ত দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে এর তীব্র নিন্দা জানান এবং আইন সহায়তাকারীর উর্ধতন কর্তৃপক্ষের সু- দৃষ্টি একান্তভাবে কামনা করে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।