
স্টাফ রিপোর্টার :
মোক্তারুজ্জামান মোক্তার:
দিনাজপুর-৫ আসনে পার্বতীপুর-ফুলবাড়ি বিএনপি’র মনোনয়নীত সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হকের কর্মীদের গনসংযোগ ও মটরসাইকেল শোডাউন করেছে ২০ সেপ্টেম্বর উপজেলার বিভিন্ন ইউনিয়নে। জানা গেছে, ঢাকা মোড়স্হ বিএনপির কার্যালয় থেকে সকাল ১০ টায় পার্বতীপুর উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় তিন হাজার ও ফুলবাড়ী উপজেলার ১ হাজার ৫ শত মোটর সাইকেল নিয়ে পার্বতীপুর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এ জেড এম মেনহাজুল হক ও ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদের নেতৃত্বে পার্বতীপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে মোটর সাইকেল বহর নিয়ে গণসংযোগ ও শোডাউন করে দিনভর। উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন, পার্বতীপুর পৌর বিএনবি’র সভাপতি আতিয়ার রহমান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জালাল উদ্দীন আহমেদ, সহ-সভাপতি অহিদুল হক সর্দার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন মাস্টার, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোকলেছুর রহমান, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সোহেল মারুফ স্বপন এবং ১০টি ইউনিয়ন ও পৌর সভার সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ উপজেলার পৌর বিএনপির সকল অঙ্গ সহযোগি সংগঠনের কর্মীবৃন্দ র্যালীতে অংশ গ্রহণ করেন। নেতা কর্মীদের একটাই স্লোগান পার্বতীপুরে এমপি চাই এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ জেড এম রেজওয়ানুল হক কে বিপুল ভোটে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করে পার্বতীপুর-ফুলবাড়ীর ভোটারগণ।