মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১ পিরোজপুরের কাউখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ আটক ১। ১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ, সড়কে মহড়া ন‌ওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর স্কুল মাঠে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় জেডি মদ এবং ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ রাজশাহীতে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা: ঢাকায় প্রধান আসামি ড্যানি গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের বিশাল মোটরসাইকেল মিছিল

পার্বতীপুরে শারদীয় পুঁজার প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ বার পঠিত

মোঃ মোক্তারুজ্জামান মোক্তার
স্টাফ রিপোর্টার :

পার্বতীপুরে শারদীয় পুঁজার প্রস্তুতিমুলক সভা আজ ২৩ সেপ্টেম্বর বিকাল ৩ টায় উপজেলা কনফারেন্স রুমে প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে আজ ২৩ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেনের সভাপতিত্বে বিকেল ৩ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার পূজামণ্ডপগুলোর নের্তৃবর্গ, হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারা, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সাংবাদিকদের অংশগ্রহণে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সেনাবাহিনীর লেফটেন্যান্ট মেরাজুল হক মাহী, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকরুল ইসলাম, পিআইও কর্মকর্তা মোহাম্মদ ছানাউল্লাহ, আনসার ভিডিপি কর্মকর্তা জাহিদুল ইসলাম, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার হেমাইল কবির, পার্বতীপুর পূজা উদযাপন কমিটির উপজেলা সাধারণ সম্পাদক বাবু দীপেশ চন্দ্র রায়, মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান, রামপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান একরামুল হক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও সভায় বক্তারা দুর্গাপূজাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্যসেবা, সন্ধ্যা ৭ টার মধ্যেই বিসর্জন, সিসিটিভি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ বছর পার্বতীপুর উপজেলার মোট ১৩৭ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সভায় কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে প্রত‍্যেক পূজামণ্ডপে ৫০০ কেজি করে জিআর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করার কথা জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park