সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজবাড়ীতে টাইফয়েড টিকাদান কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

  • আপডেট সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪০ বার পঠিত

বাবলু শখ রাজবাড়ীঃ

রাজবাড়ীতে ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ বিষয়ক জেলা পর্যায়ে সাংবাদিকদের সঙ্গে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করেন জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ।
কর্মশালায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু , সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, ডা. অচিন্ত। 
বক্তারা বলেন, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ আগামী ১২ অক্টোবর থেকে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। এই টিকা পেতে জন্ম নিবন্ধন সনদের তথ্য (১৭ ডিজিট) দিয়ে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। 
রাজবাড়ীতে প্রায় সাড়ে ৩ লক্ষ শিশুকে টাইফয়েড টিকা প্রদান করা হবে।
উল্লেখ্য, কর্মশালায় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park