
স্টাফ রিপোর্টার
মোঃ মোক্তারুজ্জামান মোক্তার :
পার্বতীপুরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ ৮ অক্টোবর সকাল ১১টায় উপজেলা প্রশাসন হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, জাতীয় কন্যাশিশু দিবস টির উদযাপন উপলক্ষে পার্বতীপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক জনাকীর্ণ পরিবেশের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করেন। এ দিবস উদযাপনে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ”আমি কন্যা শিশু,স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এ লক্ষ্যেই পার্বতীপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপন করে। দিবসটি কে ঘিরে উপজেলা চত্বরে একটি রেলী বের হন, এরপর হল রুমে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: সাদ্দাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শাকিনা বিনতে শরীফ, ব্রাক, ল্যাম্প, বারকোনা শিশু উন্নয়ন প্রকল্প, মহিলা বিষয়ক কিশোর কিশোরী ক্লাব হতে আগত কিশোর কিশোরী সহ সংশ্লিষ্ট সংস্থা ও ক্লাব হতে আগত কর্মকর্তা, কর্মী, সদস্য বৃন্দ অর্ধশতাধিক উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিবসটির সংক্ষিপ্ত তাৎপর্য তুলে ধরেন। এছাড়াও উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে কিশোর কিশোরী দের উদ্দেশ্যে জাতীয় কন্যাশিশু দিবসটির গুরুত্ব ও জাতী গঠনে অনুপ্রেরণার কথা তুলে ধরেন এবং আগামী দিনে প্রতিটি শিশুর ভবিষ্যত জীবন,কীভাবে গড়ে উঠবে সে দিকে অভিভাবকগণ দৃষ্টি রাখার আহবান জানান।