সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জলজ সম্পদ রক্ষায় ভাঙ্গুড়ায় নিষিদ্ধ চায়না জাল নষ্ট

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৬১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :
মোঃ গোলাম মোস্তফা :

পাবনার ভাঙ্গুড়ায় প্রায় আড়াই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য দপ্তর। সোমবার (১৫ অক্টোবর) রাত প্রায় বারোটার দিকে উপজেলার পুইবিল এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম আজম।

অভিযানে সহযোগিতা করেন ভাঙ্গুড়া থানা পুলিশের একটি চৌকস টিম। গোপন সংবাদের ভিত্তিতে রাতের অন্ধকারে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়। তবে জালের মালিক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।

স্থানীয়রা জানিয়েছেন, চায়না দুয়ারী জাল এতই সূক্ষ্ম যে এতে ছোট মাছও ধরা পড়ে। এর ফলে মাছের বংশবৃদ্ধি হুমকির মুখে পড়ছে এবং নদী ও খালের প্রাকৃতিক জীববৈচিত্র্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম আজম বলেন, “চায়না দুয়ারী জাল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই জাল দিয়ে মাছের পোনা, মা মাছ ও ছোট মাছ নির্বিচারে ধ্বংস করা হয়। আমাদের অভিযান সাধারণ জেলেদের মধ্যে সচেতনতা সৃষ্টি করছে। ভবিষ্যত প্রজন্মের জন্য জলজ সম্পদ রক্ষার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

মৎস্য দপ্তরের কর্মকর্তারা আরও জানান, মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী নিষিদ্ধ জাল রাখলে বা ব্যবহার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ জনগণকে এসব জাল ব্যবহার থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park