
বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :
অদ্য ১৬ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দে বগুড়া সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। পরিদর্শনকৃত প্রতিষ্ঠানসমূহের মধ্যে ছিল উপজেলা পরিষদ, বগুড়া সদর থানা, রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিস, রাজাপুর ইউনিয়ন পরিষদ, স্থানীয় কমিউনিটি ক্লিনিক এবং মানিকচক সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। এ সময় দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন, শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। এছাড়া পল্লী সঞ্চয় ব্যাংক, বগুড়া সদর শাখার বিভিন্ন উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
উক্ত পরিদর্শন কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার, বগুড়া সদর; সহকারী কমিশনার (ভূমি), বগুড়া সদর এবং বগুড়া সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এই পরিদর্শনের মাধ্যমে সরকারি সেবার মানোন্নয়ন, জনসাধারণের সঙ্গে প্রশাসনের ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন এবং উন্নয়ন কর্মকাণ্ডের গতি বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।