সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

শাজাহানপুরে অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে যুবকের আত্মহত্যা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৭৭ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি
ওহাব সরকার :

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া কালী মন্দির এলাকায় অনলাইন জুয়ার ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়ে আত্মহত্যা করেছেন নিতাই চন্দ্র (৩২) নামে এক যুবক। বুধবার (১৫ অক্টোবর) রাতে নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট সেবন করে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত নিতাই চন্দ্র পেশায় একজন সেলুন ব্যবসায়ী ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি তিনি অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন। এতে ব্যবসা ও ব্যক্তিগত জীবনের সব সঞ্চয় হারিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। হতাশার একপর্যায়ে তিনি গ্যাস ট্যাবলেট সেবন করেন।
অচেতন অবস্থায় স্বজনরা দ্রুত তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উপজেলার সচেতন মহল জানান, অনলাইন জুয়ার মাধ্যমে সহজে অর্থ উপার্জনের আশায় অনেকেই প্রতারকদের ফাঁদে পা দিচ্ছেন। এতে পরিবার ও সমাজে বাড়ছে নানাবিধ সামাজিক সমস্যা। তারা অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, “ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park