সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কালীগঞ্জে ভোটার কেন্দ্রিক মহিলা সমাবেশ অনুষ্ঠিত।

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১১৩ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ২নং জামাল ইউনিয়নের গোপালপুর গ্রামে নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠা এবং আসন্ন জাতীয় নির্বাচনে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে ভোটার কেন্দ্রিক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে ইউনিয়নের হরদেবপুর মন্দির প্রাঙ্গণে সুনিতা রানী বিশ্বাসের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে নারীদের ভূমিকা অপরিহার্য। ঘরে ঘরে গিয়ে জনগণকে সংগঠিত করতে হবে।”

তিনি আরও বলেন, “দেশের কিছু গোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ওয়াহেদ আলী লস্কার, আনোয়ার হোসেন, জবেদ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এছাড়া মহিলা দলসহ অত্র অঞ্চলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park