সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বড়াইগ্রাম ইউনিয়নে বিএনপির বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত।

  • আপডেট সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২০৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার : উমর ফারুক

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের ২নং ও ৩নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর ২০২৫) বাদ আসর জালশুকা বাজার প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়াইগ্রাম ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মোঃ আমশেদ আলী।
সমাবেশের প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও গুরুদাসপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বিএনপি থেকে বড়াইগ্রাম-গুরদাসপুরের জনসাধারণের পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির অন্যতম সদস্য ও নির্যাতিত নেতা অধ্যক্ষ আশরাফ আলী, সাবেক সভাপতি বড়াইগ্রাম বিএনপি লুৎফর রহমান , সাধারণ সম্পাদক বড়াইগ্রাম ইউনিয়ন বিএনপি রেজাউল করিম, সাবেক সিনিয়র সহসভাপতি বড়াইগ্রাম ইউনিয়ন বিএনপি আবুল হাসেম, মোঃ আসাদুজ্জামান প্রধান শিক্ষক বড়াইগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়, সাবেক ছাত্রনেতা ও তারুণ্যের অহংকার মেহেদী হাসান নোমান,২ নং বড়াইগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের, সম্মানিত আহবায়ক মবেদুল ইসলাম
২ নং বড়াইগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব জাহিদুল ইসলাম,
২ নং বড়াইগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক ইউসুফ আলী,
২ নং বড়াইগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম,
২ নং বড়াইগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক সাইফ আল মাহামুদ নিশাদ,

বড়াইগ্রাম শহর ছাত্রদলের আহবায়ক মাসুম রেজা মাসুম,২ নং বড়াইগ্রাম ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফা গোলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তৃণমূল বিএনপিকে আরও সংগঠিত হতে হবে। আগামী দিনের আন্দোলনে প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থেকে, দেশ নায়ক তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করতে দল মত নির্বিশেষে সবাইকে একহয়ে ধানের শীষের জন্য কাজ করার আহ্বান জানান ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান মবু এবং সাবেক তাঁতিদল বড়াইগ্রাম ইউনিয়ন বিএনপি মোঃ আকতার আলী।

কর্মী সমাবেশে এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি ছিল, যা পুরো জালশুকা বাজার এলাকাকে উৎসবমুখর করে তোলে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park