
মোঃ আল আমিন, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সফল পৌর মেয়র জনাব ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেটের বহিষ্কার আদেশ প্রত্যাহার হওয়ায় জলঢাকা উপজেলার বিভিন্ন যায়গায় আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠন। এবং জলঢাকা উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে পুরো উপজেলা জুড়ে মিষ্টি বিতরণ করা হয়।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি ও আদর্শ পরিপন্থী ও কার্যকলাপের জন্য
নীলফামারী জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফাহমিদ ফায়সাল চৌধুরী কমেট কে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিলো।
তাই আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক এবং কেন্দ্রী এক চিঠিতে উল্লেখযোগ্য জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট এর বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। এতে করে খুশি জলঢাকা উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দরা। সাধারণ মানুষরা বলতেছে মরহুম আনারুল হক কবির চৌধুরীর সুযোগ্য পুত্র জনাব ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী হচ্ছে একজন উপজেলা বিএনপির যোগ্য নেতা,জলঢাকা উপজেলায় তার কোন বিকল্প নেই।