সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বনপাড়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, শোভাযাত্রা ও কেক কেটে উদযাপন

  • আপডেট সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার:উমর ফারুক

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোরের বনপাড়ায় এক বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। সোমবার বিকেলে বনপাড়া শহর যুবদলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বনপাড়া শহর যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজান।

কেন্দ্রীয় নেতা যুবদলের সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নয়ন ভাই, নেতৃবৃন্দের আগামীকাল মঙ্গলবার নাটোর আগমন উপলক্ষে বনপাড়া শহর জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বনপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ.বি.এম. ইকবাল হোসেন রাজু,পৌর বিএনপির নেতা আতিকুর রহমান আতিক, বনপাড়া শহর যুবদলের নেতা হুমায়ুন কবির,বনপাড়া শহর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সুজন খান, বড়াইগ্রাম থানা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল মোন্নাফ খান, বনপাড়া শহর শ্রমিক দলের আহ্বায়ক মো. জালাল ভুঁইয়া ,, এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা ঢাকায় আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান এবং “গণতন্ত্র মুক্তি পাক, দেশনায়ক রহমান এর ৩১দফা দাবি” স্লোগানে মুখরিত করে তোলে গোটা শহর।

অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ দলের কর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।
সবশেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বিশাল কেক কেটে দিনটি উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park