মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১ পিরোজপুরের কাউখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ আটক ১। ১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ, সড়কে মহড়া ন‌ওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর স্কুল মাঠে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

ত্রিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা ছাব্বির আহম্মেদের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১০৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধি
ইকবাল হোসেন
ময়মনসিংহ :

‎ময়মনসিংহের ত্রিশালে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছাব্বির আহম্মেদের নেতৃত্বে ত্রিশাল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি।
‎
‎র‌্যালিতে পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদল নেতাকর্মীরা অংশ নেন। হাতে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণকারীরা দলীয় স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা।
‎
‎উক্ত র‌্যালিতে অংশগ্রহণ করেন, ত্রিশাল উপজেলা যুবদল নেতা জিয়াউল হক জিয়া, গোলাম মোস্তফা, আবু সাইদ, সুজন সরকার, আরমান ব্যাপারী, আব্দুল খালেক, ফজলুল হক সোহান, ফাইজুর রহমান, মো: ইসরাফিল, আবু বক্কর সিদ্দিক, ফরিদ আহম্মেদ, নাসির উদ্দিন, রফিকুল ইসলাম, মাহমুদল হাসান রিজন, সাজেদুল ইসলাম পলাশ, সোহাগ সরকারসহ পৌর যুবদল নেতা মুক্তাদির কায়ুম কায়েশ, ফজলুল করিম ডলার, মুরাদ আহম্মেদ প্রমূখ।
‎
‎র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাব্বির আহম্মেদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এই সংগঠন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে।
‎
তিনি আরও বলেন “যুবদল দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সবসময় সোচ্চার ছিল এবং থাকবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য।”
‎
দিনব্যাপী এই কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park