সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়েছে

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৮০ বার পঠিত

মোঃ আহাজ উদ্দীনঃ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় শ্যামনগর উপজেলার ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন। আজ মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে জেলা পর্যায়ে মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ।
বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু , উপাধ্যক্ষ প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাওঃ মুহা. আবুল খায়ের। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমান বাবলার সঞ্চালনায় বিচারক প্যানেলের ছিলেন সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মোঃ আজমল কবির , জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম ও জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা। চার দলীয় দুই পর্বের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইতিপূর্বে দুদক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ এর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল কলারোয়া উপজেলার কলারোয়া পাইলট গার্লস মাধ্যমিক বিদ্যালয়, তালা উপজেলার কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, সাতক্ষীরা সদরের সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ও শ্যামনগর উপজেলার ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। জেলা পর্যায়ে আয়োজিত মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় প্রথম পর্বে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এবং কলারোয়া পাইলট গার্লস মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় চুড়ান্ত পর্বে আসে। সর্বশেষ চুড়ান্ত পর্বে কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শ্যামনগর উপজেলার ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
বিতর্ক প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলদ্বয়কে পুরস্কৃত করা হয়েছে। এছাড়া অতিথি, মডারেটর ও বিচারকগণকে সম্মাননা ক্রেস্ট প্রদান হয়েছে। এসময়ের সচেতনতামূলক প্রচারণার জন্য উপস্থিত সকল শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও মাদক বিরোধী লিফলেট ব্রুশিয়ার সরবরাহ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park