মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১ পিরোজপুরের কাউখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবা সহ আটক ১। ১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ, সড়কে মহড়া ন‌ওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৩ জন গ্রেপ্তার নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর স্কুল মাঠে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

পার্বতীপুরে কিশোরকণ্ঠের মেধাবৃত্তি পরীক্ষা

  • আপডেট সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৩১ বার পঠিত

স্টাফ রিপোর্টার
মোঃ মোক্তারুজ্জামান মোক্তার :

পার্বতীপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা আজ ৩১ অক্টোবর সকাল ১০ টায় জ্ঞানাঙ্কুর উচ্চ বিদ্যালয়ে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়েছে। জানা গেছে, পার্বতীপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কর্মসৃচির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ”কিশোরকণ্ঠ পড়বো জীবনটাকে গড়বো” এরেই ধারাবাহিকতা কিশোরকণ্ঠ ফাউন্ডেশন দিনাজপুর দক্ষিণ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো কিশোরকণ্ঠ মেধাভিক্তিক কর্মশালা। এতে অংশ নেয়
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দায়িত্বশীলদের সার্বিক ব্যবস্থাপনায় কিশোরকণ্ঠ মেধা পরীক্ষা গতকাল শুক্রবার সকাল ১০ টায় দিনাজপুর জেলার ৬ উপজেলায় ১২টি কেন্দ্রে এক যোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয। উপজেলাগুলো হলো- পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট ও নবাবগঞ্জ। পার্বতীপুর উপজেলা ছাত্র শিবির সভাপতি মো: আসাদুল্লাহ আল গালিব এ প্রতিনিধিকে জানান-দিনাজপুর জেলার ৬টি উপজেলায় ৫হাজার ৪শ জনের মধ্যে পার্বতীপুর উপজেলায় ৩টি কেন্দ্রে ৯শ ১৪ জনের মধ্যে জ্ঞানাংকুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪শ ৬৫জন, ভবানীপুর কালিম মাদ্রাসা কেন্দ্রে ২শ ৬৬ জন, আমবাড়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১শ ৮৮ জন মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। উপজেলার ৩০টি স্কুল ও ১৩ মাদ্রাসার চতুর্থ শ্রেণি থেকে ১০ম শ্রেণির পর্যন্ত শিক্ষার্থীরা আলাদা আলাদা প্রশ্নে এ পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন করা হয়। কিশোরকণ্ঠ ফাউন্ডেশন পরীক্ষার ১ মাস আগেই পরীক্ষার সিলেবাস ও নিয়মাবলী সকল ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেয়। সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর জন্য থাকবে ল্যাপটপ পুরুষ্কার। বৃত্তিপ্রাপ্তদের মাঝে আকর্ষণীয় ক্রেস্টসহ মোট ২ লক্ষ টাকার বৃত্তি প্রদান করা হবে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park