সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

টানা তিনদিনের বৃষ্টিতে নুয়ে পড়েছে কৃষকের স্বপ্ন ঠাকুরগাঁওয়ে আমন ধানের ব্যাপক ক্ষতি।

  • আপডেট সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৯০ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥

উত্তরের কৃষি প্রধান জেলা ঠাকুরগাঁওয়ে টানা তিন দিনের বৃষ্টি ও দমকা বাতাসে নুয়ে পড়েছে আমন ধান। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। তিন দিনের অবিরাম বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় জমির মাটিতে শুয়ে পড়েছে পাকা ধান— সাথে নুয়ে পড়েছে কৃষকের স্বপ্নও।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ায় ফসলের ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, গত তিন থেকে চার দিনে জেলায় ২২.৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বর্তমানে ঠাকুরগাঁও জেলায় ১ লাখ ৩৭ হাজার ২শ ৯০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। পাশাপাশি ৭ হাজার ৫শ হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদ করার লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে প্রায় ৪শ হেক্টর জমিতে আগাম সবজি রোপণ করা হয়েছে।

রানীশংকৈল উপজেলার চোপড়া গ্রামের কৃষক হোসেন আলি জানান, “আমি প্রায় ৩০ বিঘা জমিতে আমন রোপণ করেছিলাম। বৃষ্টি আর বাতাসে প্রায় সব ধান মাটিতে নুয়ে পড়েছে। কয়েকদিন আগে ছিল কারেন্ট পোকার আক্রমণ, এখন আবার বৃষ্টি। মনে হচ্ছে এবার লোকসানই গুনতে হবে।”

একই চিত্র সদর উপজেলার ফকদনপুর এলাকাতেও। স্থানীয় কৃষক নুরল ইসলাম বলেন, “আগাম জাতের লম্বা ধান মাটির সাথে মিশে গেছে। জমে থাকা পানি দ্রুত না সরলে এবং রোদ না পেলে ধান পচে যাবে। কিছু জমিতে তো ধানের গাছে নতুন গজান শুরু হয়ে গেছে।”

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) আলমগীর কবীর বলেন, “গত তিন দিনের বৃষ্টিতে নিম্ন থেকে অতিনিম্ন জমির ধান মাটিতে নুয়ে পড়েছে। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি, যেসব ধান নুয়ে পড়েছে সেগুলো গোছা করে বেঁধে দিতে এবং জমিতে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে। এতে কিছুটা হলেও ক্ষতি কম হবে।”

কৃষকদের আশঙ্কা, যদি দ্রুত আবহাওয়া অনুকূলে না আসে, তবে ঠাকুরগাঁওয়ে এবার আমন ধানের উৎপাদন মারাত্মকভাবে
ব্যাহত হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park