সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

‘সার নেই, রোপণ বন্ধ’ — ভাঙ্গুড়ায় কৃষকের ক্ষোভে ফুঁসে ওঠা মাঠ

  • আপডেট সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৯০ বার পঠিত

বিশেষ প্রতিনিধি
মোঃ গোলাম মোস্তফা :

সারের সংকটে থমকে গেছে রবি মৌসুমের চাষাবাদ; অভিযোগ ডিলারদের অনিয়ম ও প্রশাসনের উদাসীনতা
নিজস্ব প্রতিনিধি: মোঃ গোলাম মোস্তফা
চলতি রবি মৌসুমে সারের তীব্র সংকট দেখা দেওয়ায় ভাঙ্গুড়ায় ক্ষোভে ফুঁসে উঠেছেন কৃষকেরা। বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত কৃষক মিছিল নিয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে সমবেত হয়ে বিক্ষোভ করেন।
কৃষকদের অভিযোগ, চলতি মৌসুমে ডিএপি, ইউরিয়া ও টিএসপি সারের তীব্র সংকট দেখা দিয়েছে। স্থানীয় ডিলাররা পর্যাপ্ত সার সরবরাহ করতে না পারায় জমিতে রোপণকাজ ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে অনেক কৃষক খোলা বাজার থেকে বেশি দামে সার কিনতে বাধ্য হচ্ছেন, এতে উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে।

> আব্দুল মান্নান, বিক্ষোভে অংশ নেওয়া এক কৃষক বলেন,
“আমরা সার না পেলে জমিতে বীজ ফেলব কীভাবে? সরকার নির্ধারিত দামে সার পাচ্ছি না। ডিলাররা বলছেন, গুদামে সরবরাহ কম।”

আরেক কৃষক পলান মোল্লা অভিযোগ করেন, “ডিলাররা রাতের আঁধারে বেশি দামে বাইরে সার বিক্রি করছে। মৌসুমের শুরুতেই সার না পেলে আমরা বড় ক্ষতির মুখে পড়ব।”

কৃষকেরা অভিযোগ করেন, স্থানীয় প্রশাসন ও কৃষি অফিসের কার্যকর তদারকি না থাকায় কিছু অসাধু ডিলার সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। তারা অবিলম্বে সার সরবরাহ স্বাভাবিক করা এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি আখেরুজ্জামান মাসুম বলেন,
“কৃষি কর্মকর্তাদের উদাসীনতা ও দুর্বল ব্যবস্থাপনার কারণে ডিলাররা সার মজুত ও অবৈধ বিক্রির সুযোগ পাচ্ছে। এতে প্রান্তিক কৃষকেরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. শারমিন জাহান বলেন,
“সার সরবরাহে সাময়িক কিছু সমস্যা দেখা দিয়েছে, তবে খুব শিগগিরই তা সমাধান করা হবে। কৃষকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল বলেন,
“কৃষি কর্মকর্তার সঙ্গে আলোচনা করে বিষয়টি তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park