সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

‎ত্রিশালে ধানের শীষের প্রার্থী ডা. মাহাবুবুর রহমান লিটনকে বিজয়ী করতে শামীম মন্ডলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎। ‎

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪০ বার পঠিত



‎ইকবাল হোসেন
‎প্রতিনিধি, ত্রিশাল।

‎ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ডা. মাহাবুবুর রহমান লিটনের বিজয় নিশ্চিত করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ত্রিশাল পৌরসভার ৫নং ওয়ার্ডের কেরানীবাড়ি মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ত্রিশাল পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রুবায়েত হোসেন শামীম মন্ডল এবং সঞ্চালনা করেন ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুরুজ আলী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ডা. মাহাবুবুর রহমান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল পৌর বিএনপির সভাপতি আলেকচান দেওয়ান, ত্রিশাল পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন মিলন এবং ত্রিশাল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান যুবনেতা মাজাহারুল আলম জুয়েল মন্ডল। এছাড়াও সভায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীসহ স্থানীয় এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ডা. মাহাবুবুর রহমান লিটনের বিজয় নিশ্চিত করতে সবাইকে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park