
ইকবাল হোসেন
ত্রিশাল,(প্রতিনিধি)
ময়মনসিংহের ভালুকা উপজেলায় গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন নারী উদ্যোক্তা সাথী আক্তার। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি নিজ উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র পরিবারের মাঝে এ সহায়তা পৌঁছে দেন।
জানা যায়, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে সাথী আক্তার বাড়ি বাড়ি গিয়ে অসহায় মানুষের হাতে তুলে দেন সেমাই, চিনি, চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নতুন পোশাক। শাড়ি,লঙ্গি তার এই উদ্যোগে উপকৃত হয়েছে অনেক নিম্নআয়ের পরিবার।
সাথী আক্তার জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের হাসি ফোটানোই তার প্রধান লক্ষ্য। তিনি বলেন, সামর্থ্য অনুযায়ী সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন। পাশাপাশি সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং সাথী আক্তারের প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয়রা জানান একজন নারী উদ্যোগক্তা হয়ে তিনি গরিব অসহায় মানুষের পাশে দাড়িয়েন এ এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই উদ্যোগ আমরা সাধুবাদ জানাই।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে এবং অন্যদেরও এগিয়ে আসতে উৎসাহিত করে।