সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত মনসুর আহমেদ ‎ ‎।

  • আপডেট সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৯৯ বার পঠিত

‎‎

‎ইকবাল হোসেন
‎বিশেষ প্রতিনিধিঃ

‎জামালপুরের দেওয়ানগঞ্জ থানায় দায়িত্ব পালনকালে পেশাগত দক্ষতা, সাফল্য এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন মনসুর আহমেদ।
‎পুলিশ সূত্রে জানা যায়, ২০২৬ সালের মার্চ মাসে সার্বিক পারফরম্যান্স মূল্যায়নে কৃতিত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়। রোববার (১৯ এপ্রিল) জামালপুর জেলা পুলিশ লাইন্সে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভা ও কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
‎জামালপুর জেলার পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন অনুষ্ঠানে উপস্থিত থেকে এই পুরস্কার প্রদান করেন। এসময় জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
‎বর্তমানে মনসুর আহমেদ ময়মনসিংহের ত্রিশাল থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। তার পেশাদারিত্ব, নেতৃত্বগুণ এবং দায়িত্বশীলতার জন্য তিনি সহকর্মীদের মাঝে ব্যাপক প্রশংসিত।
‎সংশ্লিষ্টরা মনে করছেন, তার এই অর্জন পুলিশ বাহিনীর অন্য সদস্যদের মাঝেও ইতিবাচক প্রভাব ফেলবে এবং দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park