বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ সাপাহারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কুবি ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ

ঠাকুরগাঁওয়ে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

  • আপডেট সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১১৬ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে শিশু লামিয়া, শিশু রামিসা, আছিয়াসহ দেশব্যাপী শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে এসব ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
রোববার (২৪ মে) দুপুরে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় সম্মিলিত নারী সমাজ-এর আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশে শিশুদের প্রতি সহিংসতা, নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। শিশু লামিয়া, শিশু রামিসা ও আছিয়াসহ সাম্প্রতিক ঘটনাগুলো পুরো জাতিকে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
এ সময় বক্তব্য দেন অ্যাডভোকেট মৌসুমী রহমান, নারী উদ্যোক্তা চন্দনা ঘোষ, সাংস্কৃতিক কর্মী মাসুদ আহমেদ সুবর্ণ, সাংবাদিক ফজলে ইমাম বুলবুল, মানবাধিকার কর্মী নাজমা বেগম স্নিগ্ধা ও ফারজানা আক্তার পাখিসহ অন্যান্যরা।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার নারী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং সচেতন নাগরিকরা অংশ নেন। এ সময় তারা শিশু নির্যাতন ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park