
মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুরে বিডি বিফ অ্যান্ড গোট ভ্যালু চেইন সিগনেচার প্রোগ্রামের আওতায় উপজেলা পর্যায়ে প্রকল্পের অগ্রগতি ও প্রগ্রেস মিটিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন ২০২৬) উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন এবং সঞ্চালনায় ছিলেন ইএসডিও এর কর্মকর্তা মীর বাহাদুর আলী ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রাণী পাল, উপজেলা সমবায় অফিসার রেজাউল করিম।
সভার আয়োজন করে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এবং সহযোগিতায় ছিল হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
সভায় উপজেলার প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশু পালনকারীদের দক্ষতা বৃদ্ধি, নিরাপদ ও টেকসই মাংস উৎপাদন এবং বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়নে চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীরা মতবিনিময় করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করেন।।
বক্তারা বলেন, বিডি বিফ অ্যান্ড গোট ভ্যালু চেইন প্রকল্পের মাধ্যমে গবাদিপশু খাতের উৎপাদনশীলতা বৃদ্ধি, খামারিদের আয় উন্নয়ন এবং নিরাপদ প্রাণিজ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে। এ ধরনের সমন্বিত উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভা শেষে প্রকল্পের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয় এবং ভবিষ্যতে আরও কার্যকরভাবে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।