সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নীলফামারী জলঢাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ, উপকৃত ১৮০ অসহায় পরিবার

  • আপডেট সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৮২ বার পঠিত

মনিরুজ্জামান মিলন পাটোয়ারী,
নীলফামারী

নীলফামারীর জলঢাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদানের অর্থ দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, জামায়াতের প্রতিনিধি উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও প্রেসক্লাব জলঢাকার সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান, বিএনপির সাবেক পৌর সভাপতি রশিদুল ইসলাম বাঙালি, প্রেসক্লাব জলঢাকার সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মমতাজুল ইসলাম মিঠুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় বক্তব্যে ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী বলেন, সরকারের মানবিক সহায়তা কর্মসূচির মূল উদ্দেশ্য হলো সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের এই অনুদান শুধু আর্থিক সহায়তাই নয়, বরং অসহায় মানুষের প্রতি রাষ্ট্রের দায়িত্ববোধ ও মানবিকতার বহিঃপ্রকাশ। তিনি বলেন, সমাজের প্রতিটি সামর্থ্যবান ব্যক্তি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে দারিদ্র্য ও সামাজিক বৈষম্য অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সম্প্রীতির মাধ্যমে একটি কল্যাণমুখী, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপী বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা ও মানবিক সহায়তা কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রকৃত সুবিধাভোগীদের কাছে সহায়তা পৌঁছে দেওয়া। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এসব কার্যক্রম বাস্তবায়নে উপজেলা প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে। তিনি অনুদান প্রাপ্তদের অর্থ সঠিক ও প্রয়োজনীয় কাজে ব্যবহারের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে উপজেলার ১৮০ জন দরিদ্র ও অসহায় মানুষের মাঝে জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা করে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park