সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কালিগঞ্জের চাম্পাফুলে পৈতৃক জমির হারির টাকা না দেওয়ার অভিযোগে আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৮০ বার পঠিত

শাহেদ আহমেদ সাতক্ষীরা।

সাতক্ষীরার কালিগঞ্জের চাম্পাফুল পৈতৃক জমির হারির টাকা পরিশোধ না করা এবং মামলা দিয়ে হয়রানির অভিযোগ এনে আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন কালিগঞ্জ চাঁদখালী গ্রামের মোঃ আব্দুল হান্নান। বুধবার (১৭ জুন) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, সহোদর ভাই মাওলানা আব্দুল মান্নান বিগত ২০১৫ সাল থেকে বর্তমান ২০২৬ সাল পর্যন্ত আমার পৈত্রিক ৯ শতক জমির হারির টাকা দেন না। টাকা চাহিলে আজ দেব, কাল দেব বলে টালবাহানা করিতে থাকে। এপর্যন্ত তার নিকট ৭৫,০০০/- (পঁচাত্তর হাজার) টাকা পাওনা আছে। এ বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় গত মে মাসের ১ম সপ্তাহে স্থানীয় জামে মসজিদে মোঃ আবু ইসলাম মোড়ল, মোঃ রশিদুল আলম গাইন এবং আলহাজ¦ সিরাজুল ইসলাম গাইন সহ আরও অনেককে নিয়ে একটি শালিসী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আলোচনার এক পর্যায়ে মাওলানা আব্দুল মান্নান টাকা পাওয়ার বিষয়টি স্বীকার করে এবং সাক্ষীগণের সম্মুখে আগামী এক সপ্তাহের মধ্যে টাকা পাওনা টাকা দেওয়ার অঙ্গীকার করে।তিনি আরো বলেন, মাওলানা আব্দুল মান্নানের নিকট পাওনা টাকা চাহিলে টাকা দিতে অস্বীকার করে এবং বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিতে থাকে। এমনকি আস্ফালন করে তোদের টাকা দিব না, পারলে আদায় করে নিস। এসমস্ত কথা বলে আমাকে হাকিয়ে দেয়। মাওলানা আব্দুল মান্নান রহিমপুর এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক। তিনি একজন মামলাবাজ, পরসম্পদ লোভী এবং প্রতারক । তার ভয়ে এলাকার সাধারণ মানুষ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। বর্তমানে টাকা চাওয়া কেন্দ্র করে আমার নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেছে। যার নং-৭১৮, তাং-১৫মে ২০২৬ এবং ১০৯১/২৪/১২/২০২৫ এই মামলাটি সাতক্ষীরা আদালতে বিচারাধীন রয়েছে। মোঃ সোহরাওয়াদ্দীন, গিয়াস উদ্দীন, আব্দুল হাকিম, আব্দুল হান্নান, আশরাফুল আলম এর নামে পুনরায় কালিগঞ্জ থানায় আবারও একটি মিথ্যা মামলা দায়ের করেন- যার নং-১৭, তারিখ ১৪ জুন ২০২৬। বর্তমানে আমরা বাড়িতে অবস্থান করিতে পারিতেছি না।মাওলানা আব্দুল মান্নান একটি বিশেষ রাজনীতি দলের ছত্র ছায়ায় এমন অমানবিক, গর্হিত এবং মিথ্যা মামলা দায়ের করিয়া নিরাপরাধ, নিরীহ ব্যক্তিদের হয়রানি করে চলেছে। তার দলের পদস্থ ব্যক্তিদের নিকট মাওলানা আব্দুল মান্নানের কৃতকর্মের সঠিক বিচার দাবী করিলে তারা আজ পর্যন্ত তার বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করে নাই। এ কারণে আমি উক্ত মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে, যাতে আব্দুল মান্নানের বিরুদ্ধে সঠিক তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আমি যাতে আমার পাওনা হারির টাকা ফেরত পেতে পারি,  সে ব্যাপারে প্রশাসনের আশু হস্থক্ষেপ  কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park