সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার, এলাকাজুড়ে শোক

  • আপডেট সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৯৮ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া তৃতীয় শ্রেণির স্কুলছাত্র সারুপের (১২) লাশ প্রায় ৩০ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
জানা যায়, মঙ্গলবার দুপুরে বন্ধুদের সঙ্গে টাঙ্গন নদীতে গোসল করতে নেমে সারুপ নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে বুধবার সকাল থেকে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।
দীর্ঘ প্রায় আট ঘণ্টার টানা অভিযানের পর বুধবার বিকেলে নদী থেকে সারুপের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
নিহত সারুপ ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোজাম্মেল হক বলেন, “সকাল থেকে ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করে। দীর্ঘ চেষ্টার পর বিকেলে শিশুটির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
এদিকে, সারুপের অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park