সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নীলফামারীতে মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের মাঝে এমপির ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ

  • আপডেট সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১০২ বার পঠিত

মনিরুজ্জামান মিলন পাটোয়ারী,
নীলফামারী

নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফের ঐচ্ছিক তহবিলের অর্থ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম রুহুল আমীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব সুধাংশু কুমার রায়, সদর উপজেলা জামায়াতের আমীর আবু হানিফা শাহ, শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আনিছুর রহমান আজাদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আহমাদ রায়হানসহ মুক্তিযোদ্ধা, তাঁদের পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা সদর উপজেলার ২৮ জন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যের মাঝে বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ বলেন, মহান স্বাধীনতা অর্জনে মুক্তিযোদ্ধাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে।মুক্তিযোদ্ধাদের সম্মান ও কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, আমার প্রথম সরকারি বরাদ্দের অর্থ মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের কল্যাণে ব্যয় করতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতেও তাঁদের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।
এ সময় মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা এ সহায়তার জন্য সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park